বকেয়া বেতনের দাবীতে, রায়গঞ্জ পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে বকেয়া দুই মাসের বেতনের দাবীতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভায় বিক্ষোভ শুরু করেন সাফাই কর্মীরা। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখানোর পর অবশেষে পৌরসভায় চেয়ারম্যান কাউন্সিলিন সাধন বর্মনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন বিক্ষোভকারীরা পৌরসভায় প্রধান দরজায় তালা বন্ধ করে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছান রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেতন না মেলা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনরত সাফাই কর্মীরা। কারন বেতন না পাওয়ায় তারা সম্যায় পড়েছে বলে জানান বিক্ষোভকারীরা। এরপর পৌরসভায় চেয়ারম্যান কাউন্সিলিন সাধন বর্মনের আশ্বাসে তালা খুলে দেন আন্দোলনকারীরা।
এবিষয়ে আন্দোলনরত বিক্ষোভকারীরা জানান, অন্যান্য জায়গায় মাসের পাঁচ তারিখের মধ্যেই কর্মচারীদের বেতন দিয়ে দেওয়া হয়। কিন্তু তারা মাস পেরিয়ে গেলেও ঠিক মতো বেতন পাননা। চেয়ারম্যানকে জানালে উল্টে তাদের কাজ ছেড়ে দেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ করেন সাফাই কর্মীরা।
যদিও, চেয়ারম্যানের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে থাকা চেয়ারম্যান কাউন্সিলিন সাধন বর্মণ বলেন, বেতন আগেই হয়ে গিয়েছিল। ব্যাঙ্কে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছিল। তাই সাফাই কর্মীদের বেতন হয়ে যাবে। কাউন্সিলারের এই আশ্বাসে আন্দোলন তুলে নেন সাফাইকর্মীরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2-VLWpKl7V8